1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:  অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এই  শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৮আগস্ট )সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর একটি বর্ণাঢ্য  র‍্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, উপজেলা সমবায় কর্কমর্তা মাহবুব আরিফ, উপজেলা একাডেমি সুপারভাইজার আব্দুল মান্নান সহ মৎস্যচাষি ও মৎস্যজীবীগণ।  উল্লেখ্য, ১৮আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত সারাদেশে মৎস্য সপ্তাহ পালিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট