1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে রিক্সা চালকের স্ত্রী জুলেখার  ভিডব্লিউবি কার্ডের টাকা আত্মসাৎ করলো মেম্বার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

ভোলাহাটে রিক্সা চালকের স্ত্রী জুলেখার  ভিডব্লিউবি কার্ডের টাকা আত্মসাৎ করলো মেম্বার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৮১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ এম. এস. আই শরীফ,  ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরীব-অসহায় রিক্সা চালকের স্ত্রী জুলেখা ভিডাব্লিউবি’র (শিশু মাতা) কার্ডের জন্য কানের সোনা বন্ধক রেখে (সুদের উপর) মেম্বারকে টাকা দিয়েও কার্ড না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে যেনো দেখার কেউ নেই! অবশেষে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করলো জুলেখা।

অভিযোগে জানা গেছে, উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের খালেআলমপুর গ্রামের গরীব-অসহায় রিক্সাচালক আব্দুস সামাদের বউ জুলেখা গরীবিহালের সংসারে স্বামীর সামান্য আয়ের টানাপোড়েনের মধ্যে জোড়াতালি দিয়ে অন্যের সাহায্য-সহানুভূতি নিয়ে তার সংসার চলে। জুলেখা বেগম বলেন, পাড়া-পড়শীর মুখে শুনে ভিডাব্লিউভি’র ২ বাৎসরিক কার্ডের তার ওয়ার্ডের মেম্বার আব্দুর রাকিবের স্বরণাপন্ন হলে সাড়ে ৫ হাজার টাকা দাবী করে। গরীবের সংসারে টাকাপয়সা জোগাড় না থাকায় আমার কানের সোনা বন্ধক রেখে মেম্বারকে টাকা প্রদান করি।

Open photo

অভিযুক্ত মেম্বর আব্দুর রাকিব………

জুলেখা আরো বলেন, ভিডাব্লিউবি (শিশু মাতা) কার্ড সরকারীভাবে বিতরণ শেষ হলেও আমাকে ডেকে মেম্বার আব্দুর রাকিব বলেন, আরো টাকা লাগবে! তা-না হলে তোমার কার্ড হবে না বলে আমাকে পাঠিয়ে দেন। আমি কার্ড না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছি। মেম্বার আমাকে কার্ড না দিলে টাকা ফেরৎ চাইলে আমার সাড়ে ৫ হাজার টাকাও দেয়নি। উপায়ন্তর না পেয়ে গত ১২ আগষ্ট ২০২৫ তারিখে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছি।

জুলেখা বেগম এ প্রতিবেদককে কান্নাজড়িত কণ্ঠে জানায়, গরীবের সংসার হামার, নুন আনতে পান্তা ফুড়ায় হামাঘেঁরে। হামি আব্দুর রাকিব মেম্বারের ন্যায্য বিচার চাহি! আপনারা দশভাই হামার গরীব-অসহায় পরিবারের জন্য ভাল কিছু করলে আল্লাহ্ তোমাঘেঁরে ভাল করবে ভাই বলেই জুলেখা কেঁদে ফেললেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে যথাযথভাবে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

ঘটনার বিষয়ে গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ্ বলেন, বিষয়টি আমার সচিবের কাছে শুনেছি। আমার কাছে কোন অভিযোগ দেয়নি। তবে একজন গরীব-অসহায় রিক্সা চালকের স্ত্রীর কথা শুনে চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে আরো বলেন, এ ধরণের মেয়ের কার্ডটা করা প্রয়োজন ছিলো বলে তিনি জানান।

এ বিষয়ে মেম্বার আব্দুর রাকিবের মোবাইল নম্বর ০১৭০৫৯০২৮২৬ যোগাযোগ করা হলে তিনি বলেন, গত ১২ আগষ্ট আমি ইউএনও স্যারের সাথে কথা বলে এসেছি। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা মিথ্যা প্রপাগাণ্ডা করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে বলে তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট