1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে পাকা রাস্তা পানির নিচে, কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

আত্রাইয়ে পাকা রাস্তা পানির নিচে, কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার পতিসর-সমসপাড়া পাকা রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। ওই এলাকার কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গত কয়েকদিনের অবিরাম বর্ষণে আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন খাল বিলে পানি প্রবেশ করে। পানি বাড়তে থাকায় উপজেলার নিম্নাঞ্চলের লোকজন পানিবন্দি হয়ে পড়েছে।

গত কয়েকদিন থেকে উপজেলার পতিসর-সমসপাড়া পাকা রাস্তা পানির নিচে তলিয়ে রয়েছে। রাস্তার উপর কোমর পানি হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে ওই এলাকায় পানি বৃদ্ধির ফলে বাহাদুরপুর, দমদত্তবাড়িয়া, হিঙ্গুলকান্দি, জগন্নাথপুরসহ কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব গ্রামের লোকজন তাদের গবাদি পশু নিয়ে পড়েছেন চরম বিপাকে। গো চারণভূমি ও উঁচু জায়গার অভাবে তারা তাদের এসব গবাদি পশু বাড়ির বাইরে বের করতে পারছেন না। ফলে অনেকেই পানির দামে গবাদি পশু বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

এছাড়াও পানিবন্দি হয়ে পড়ায় এসব গ্রামের লোকজনের স্বাভাবিক জীবন থমকে গেছে। বাহাদুরপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিক ও ফারুক হোসেন বলেন, আমাদের এই চার গ্রামের শতাধিক শিক্ষার্থী পতিসর ও সমসপাড়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে। গত কয়েক দিন যাবত পতিসর-সমসপাড়া পাকা রাস্তা বন্যার পানিতে ডুবে যাওয়ায় তারা স্কুলে যেতে পারছে না। এ রাস্তাটি সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। শুস্ক মৌসুমে রাস্তাটি সংস্কার না করায় বন্যার পানিতে ডুবে যাওয়ায় এখন এটি মরণফাঁদে পরিণত হয়েছে। পানিবন্দি হয়ে আমরা খুব কষ্টের মধ্যে রয়েছি।

মনিয়ারী ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন দৈনিক সবুজনগর কে বলেন, আমার ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পানিবন্দি লোকজন খুব কষ্টে আছেন। নাগর নদীর পানির চাপেই ওই এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট