1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন পঞ্চমবারের মতো জেলার সেরা অফিসার ইনচার্জ

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৫৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী জেলার জুলাই/২০২৫ মাসিক কল্যাণ সভায় এক অনন্য সাফল্য অর্জন করেছে গোদাগাড়ী মডেল থানা। এ সভায় পারফরম্যান্স মূল্যায়নে টানা পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন ওসি রুহুল আমিন। রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব ফারজানা ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। এ ছাড়াও গোদাগাড়ী মডেল থানার আরও তিন কর্মকর্তা ব্যক্তিগত অর্জনে সম্মাননা পান।Open photo

এর মধ্যে মাদক উদ্ধার অভিযানে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন পিএসআই মোঃ রুহুল আমিন শামীম এবং ক্লোলেস মামলা রহস্য উদঘাটনে বিশেষ পুরস্কার পেয়েছেন পিএসআই মোঃ আবু হুরায়রা। তদুপরি, জেলার শ্রেষ্ঠ পুলিশ তদন্ত কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে গোদাগাড়ী মডেল থানার অন্তর্গত প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র।

Open photo

মাসিক কল্যাণ সভায় একসঙ্গে চারটি পুরস্কার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ওসি রুহুল আমিন বলেন, “এই অর্জন আমার একার নয়, ‘টিম গোদাগাড়ীর’ সকল অফিসার ও ফোর্সের অক্লান্ত পরিশ্রমের ফল। এই ধারা অব্যাহত রাখতে সবার দোয়া চাই। মহান আল্লাহ আমাদের ভালো কাজে সহায়তা করুন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট