1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত বিদায় অনুষ্ঠানে কাঁদালেন সবাইকে,  খুলনার তরুণ কন্টেন্ট ক্রিয়েটর আমির হামজার হৃদয়স্পর্শী বক্তব্য সেই ৩৯ শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষার পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়ে

রাজশাহীতে হিমাগারে অস্ত্রের মুখে ডাকাতি সিআইডির অভিযানে দুই ডাকাত সদস্য গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় সদস্য সাজেদুল শেখ ও রুবেলকে গ্রেপ্তার করে সিআইডি। বুধবার (১৩ আগস্ট) দুপুরে রাজশাহী নগরীর উপশহরে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এএএম হুমায়ুন কবীর।

তিনি বলেন, গত ৭ আগস্ট রাতে মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে শ্রমিকদের হাত-পা বেঁধে ৬৬ লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট করে ডাকাতরা। এ ঘটনায় মামলা দায়েরের পর প্রযুক্তিগত সহায়তায় দুইজনকে গ্রেপ্তার করা হয় এবং চুরির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাসিন্দা বাবা ও ছেলে সাদেক ও হাসান বর্তমানে ঢাকায় থেকে এই সংঘবদ্ধ ডাকাত দলের নেতৃত্ব দেন। তাদের নেতৃত্বে অন্তত ৫০ জন সদস্য সারাদেশের কলকারখানা থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও তামার তার লুট করে থাকে। দেশ কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনায় এই দলের ১৪ জন সদস্য অংশ নেয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।Open photo

তিনি আরও জানান, রাজশাহীতে অংশ নেওয়া ৮ জন সদস্য নাটোর চিনিকলে ডাকাতির সঙ্গেও জড়িত ছিল এবং তারা রংপুর চিনি কলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এই দলের অধিকাংশ সদস্য সিরাজগঞ্জের বাসিন্দা, যারা ঢাকায় শ্রমিক হিসেবে কাজ করে। চক্রের দুইজন সদস্য সারা দেশে ঘুরে ডাকাতির জন্য উপযুক্ত স্থান চিহ্নিত করে প্রধানদের জানায়। প্রতিটি অভিযানে ১০-১৫ জন সদস্য অংশ নেয় এবং প্রতিজন ১৫-৩০ হাজার টাকা করে পায়।

সিআইডি জানায়, ডাকাতির জন্য তারা দুটি নম্বরবিহীন পিকআপ ভ্যান ব্যবহার করে এবং একবার ব্যবহার করা মোবাইল-সিম পরিত্যাগ করে। দলের অধিকাংশ সদস্যের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট