1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম থেকে……………….

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নিষিদ্ধ বোরিং ড্রেজার মেশিন দিয়ে আবাদি জমি থেকে অবৈধভাবে ভু-গর্ভস্থ বালু উত্তোলন করা হচ্ছে। সমতল ফসলি জমি থেকে অবৈধভাবে বালু তোলার কারণে ভূমি ধসের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এর ফলে মারাত্মক হুমকির মুখে পড়ছে কৃষকের ফসলি জমি।

 

উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের বকনির পাড়ে ফসলি জমি থেকে বোরিং ড্রেজার দিয়ে বালু তোলার এমন অভিযোগ পাওয়া গেছে। একটি প্রভাবশালী মহলের যোগসাজসে ওই গ্রামের আব্দুল লতিফ, শাহজাহান আলী, আজাহার আলী ও মোস্তফা গং তাদের নিজস্ব ফসলি জমি থেকে বালু উত্তোলন করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন পার্শ্ববর্তী জমির মালিক ও এলাকাবাসী।

 

অভিযোগ সূত্রে জানাগেছে, ড্রেজার মেশিন দিয়ে সমতল মাটির তলদেশ থেকে বালু উত্তোলনের ফলে পাশের ফসলি জমি দেবে যাওয়াসহ আশ পাশের পরিবেশের ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় জমির মালিক শফিকুল, শাহ আলম, ও বাহারুল জানান, যে জমি থেকে বালু তোলা হচ্ছে সেই জমিসহ আশপাশের সমস্ত জমি বালু তোলার কারণে জমির তলদেশ ফাঁকা হয়ে যাবে। এতে যে কোনো সময় বিশাল এলাকা নিয়ে জমি দেবে যেতে পারে।

 

স্থানীয়রা আরো জানান, বালু তোলা বন্ধ করতে বললে তারা কোনো কথাই না শুনে ২৫ আগস্ট সকালে শাহজাহান আলী গং জমির মালিকদের উপর হামলা করে। এতে শওকত আলীর দুই ছেলে সাকিল ও সাফিতসহ ছানো বেগম নামের অপর এক মহিলা আহত হয়। তাই নিজেদের ফসলি জমি রক্ষার্থে নিরুপায় হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে গত ২৫ আগস্ট (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

 

এ বিষয়ে বালু উত্তোলন কারি আব্দুল লতিফ জানান, নিজস্ব জমি থেকে বালু উত্তোলন করতেছি। অন্যের জমি ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। ড্রেজার মেশিন মালিক হাফিজুর রহমান বলেন, আমার মেশিন আমি ভাড়া দিয়েছি। সমস্যা হলে জমির মালিক দেখবে। উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাথরডুবী ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বন্ধ না হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট