1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

র‌্যাব-৫ কর্তৃক চারঘাটে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর চারঘাট থেকে ১৪ বছরের এক স্কুলছাত্রীকে অপহরণের মূলহোতা মো. রাব্বি মন্ডল (১৮) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।এ সময় ভিকটিমকেও উদ্ধার করা হয়।

্যাব জানায়, ১০ আগস্ট ভোর ৫টা ১৫ মিনিটে চারঘাট থানার ইউসূফপুর সিপাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেফতার করা হয়। তিনি পাবনার সুজানগর উপজেলার মহব্বতপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

্যাব সূত্রে জানা যায়, ভিকটিম নাজিরগঞ্জ সাহিদা জালিল গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে অভিযুক্ত রাব্বি তাকে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিত। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে তাকে ক্ষতি করার পরিকল্পনা করে। ১৪ জুলাই সকাল ১০টার দিকে স্কুলের সামনে থেকে সহপাঠীর মাধ্যমে ডেকে নিয়ে একটি অজ্ঞাত সিএনজিতে জোরপূর্বক তুলে নেয় রাব্বি ও তার সহযোগীরা।

এ ঘটনায় ভিকটিমের মা পাবনার সুজানগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মূলহোতাকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার হওয়া ভিকটিমকে জিডি মূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট