1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পুঠিয়ায় ইউএনও এ. কে. এম. নূর হোসেন নির্ঝরের উদ্যোগে আধুনিক টয়লেট নির্মাণ  - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

পুঠিয়ায় ইউএনও এ. কে. এম. নূর হোসেন নির্ঝরের উদ্যোগে আধুনিক টয়লেট নির্মাণ 

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার দর্শনার্থী ও ভক্তদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. কে. এম. নূর হোসেন নির্ঝর। পুঠিয়া রাজবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে শৌচাগারের অভাব প্রকট থাকায় শিবমন্দির সংলগ্ন তিন রাস্তার মোড়ে একটি আধুনিক টয়লেট নির্মাণ করা হয়েছে।

Open photo

এছাড়া, চারআনি বাজারের ভেতরে অব্যবহৃত ও পরিত্যক্ত একটি টয়লেটকে পুঠিয়া পৌরসভার উদ্যোগে মেরামত করে পুনরায় ব্যবহার উপযোগী করা হয়েছে। ফলে স্থানীয় জনগণসহ আগত পর্যটক ও ভক্তদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।সোমবার অনুষ্ঠিতব্য “শীবশীলায় পবিত্র গঙ্গা জল অর্পণ (ব্যোম ব্যোম)” উৎসবে আগত হাজারো ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে এই দুটি টয়লেট সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের নির্দেশ দিয়েছেন ইউএনও।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট