1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

আরএমপি ডিবির অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৫২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মুকেশ সরকার (৪৫) রাজশাহী মহানগরীর মতিহার থানার বাসিন্দা, মো: পলাশ (৪৫), পারভেজ (৪৫), মো: জাহাঙ্গীর আলাম (৫২), মো: জনি (৪৫) এবং শ্রী সুমন (৪৫) বোয়ালিয়া মডেল থানার বসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ (৭ আগস্ট দিবাগত) রাতে এসআই রিমন হোসাইন ও তার টিম মহানগরীতে রাত্রীকালীন ডিউটি করছিলেন। এসময় তারা জানতে পারেন, বোয়ালিয়া থানার সোনাদিঘি এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি দিবাগত রাত সাড়ে তিনটায় বোয়ালিয়া থানার সোনাদিঘি এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার একশত টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট