1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

বাঘায় ‘৩৬ জুলাই’ আন্দোলনে আহত ও শহীদদের সমবেদনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ‘৩৬ জুলাই’ আন্দোলনে আহত ও শহীদদের সমবেদনা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহসপতিবার (০৭-০৮-২০২৫) বাদ যোহর বাঘা উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান খান মানিক।

বক্তব্যকালে-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও শহীদদের আত্নার মাগফেরাত ও আহতদের সুস্ততা কামনা করে মানিক খান বলেন, সকলের ঐক্যের কারণে দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। তবে স্বৈরাচাররা বসে নেই, তারা ওৎ পেতে আছে। তারা যেন ভেতর এবং বাইরে থেকে ঐক্যের মধ্যে ফাটল ধরাতে না পারে।

দিক নির্দেশানমূলক বক্তব্যকালে তিনি আরো বলেন,আমরা সবাই বিএনপি পরিবারের। নিজেদের বিভেদ ভূলে গিয়ে আমরা এককাতারে দাড়াতে চাই। আগামীতে নির্বাচনের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসবে এবং তারুণ্যের অহংকার তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। সাবেক ছাত্র নেতা সবুজ আলীর সঞ্চালনায় বাঘা বাজার এলাকায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপত্বি করেন, বাঘা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হামিদুল ইসলাম। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন- জেলা জাতয়তাবাদী কৃষক দলের যুগ্ন আহ্বাযক ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম আরিফ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সেলিম হোসেন।

উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব স্বপন সরকারসহ বিএনপির প্রবীন-নবীন নেতা কর্মী। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট