1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল বিজয় মিছিল - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

ভোলাহাটে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল বিজয় মিছিল

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ ২৪-এর গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে ভোলাহাট উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের আয়োজনে প্রধান অতিথি কেন্দ্রীয় জাতীয়তাবাদী দলের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল বের করা হয়।

বুধবার (৬ আগষ্ট ২০২৫) বিকেল ৪ টার দিকে উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয় থেকে একটি বিশাল বিজয় র‌্যালি নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোহবুল্লাহ্ মাঠ প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় শোক ও বিজয় মিছিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।Open photo

সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন।

সাবেক ছাত্রনেতা ও সাবেক এমপির ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, বিএনপি নেতা ঠিকাদার আলাউদ্দিন, যুবদলের সাবেক সভাপতি মোঃ বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, মোঃ শহিদুল ইসলাম বাঙ্গাবাড়ী ইউনিয়ন গোমস্তাপুরসহ ভোলাহাট উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের ইউনিয়ন-ওয়ার্ডের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট