1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে বিএনপি'র জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

আত্রাইয়ে বিএনপি’র জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

অনুষ্ঠিত মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় একটি বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি বিএনপি’র কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেবগঞ্জ উপজেলা পরিষদ গেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানিয়ে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন।

তিনি তার বক্তব্যে বলেন, এই দিনটি আমাদের জন্য শোক ও গৌরবের। আমরা শহীদদের আত্মত্যাগকে বৃথা যেতে দেব না। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, আবু বক্কর সিদ্দিক এবং যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি আব্দুল জলিল চকলেট তার সমাপনী বক্তব্যে বলেন, জুলাই- আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। আমাদের উচিত গণতন্ত্র ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক এবং স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট