1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় বিএনপি'র বিজয় র‍্যালী ও সমাবেশ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

পত্নীতলায় বিএনপি’র বিজয় র‍্যালী ও সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মাসুদ রানা, পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধিঃ ৩৬ জুলাই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে  নওগাঁর পত্নীতলায় পত্নীতলা  উপজেলা ও নজিপুর পৌর বিএনপির  আয়োজনে  বিজয় র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে  নজিপুর সরদার পাড়া মোড়ে দলীয় কার্যালয়  জিয়া ভবন থেকে একটি  বিজয় র‌্যালী বের হয়  উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড গোলচত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ -২ আসনের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান  জোহা, এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী  সামিনা  পারভীন পলি। আরও উপস্থিত  ছিলেন উপজেলা বিএনপির  সভাপতি মো. মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক  আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম  ও  রমজান আলী সরদার, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, পৌর বিএনপি’র সভাপতি  মামুন হোসেন,সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন,সাংগঠনিক সম্পাদক এ.জেড মিজান আব্দুল্লাহ আল মাসুম ।

উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ ,নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হাবিবুর রহমান মিন্টুসহ উপজেলা ও পৌর  বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ  প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট