1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

পত্নীতলা উপজেলা বিএনপির পরিচিতি ও মতবিনিময় সভা 

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায়  পত্নীতলা উপজেলা  বিএনপি’র নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (৩ আগস্ট) বিকালে নজিপুর সরদার পাড়া মোড়ে দলীয় কার্যালয় জিয়া ভবনে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ -২ আসনের সাবেক এমপি সামসুজ্জোহা  খান জোহা, প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি।

অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আক্কাস আলী।  উপজেলা বিএনপির  সভাপতি মোকসেদুল হক সিরি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক  এর সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার, পৌর বিএনপির সভাপতি  মামুন হোসেন, সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন  সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান ।

এ সময়  উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা,  নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুসহ  উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ ।

এ সময় নয়া কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথি নতুন কমিটির নেতৃবৃন্দকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।  উল্লেখ্য,গত ১৪ এপ্রিল দীর্ঘ ১১ বছর পর  নওগাঁর পত্নীতলায়  উপজেলা বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। পরে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।

এ সময় প্রধান অতিথি বলেন “দলের মধ্যে  কোন দলাদলি ষড়যন্ত্র  চলবে না সবাই মিলে মিশে কাজ করতে,  যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সঠিক ভাবে পালন না করলে ৩ মিটিং পরে তাকে বহিষ্কার করে ঐ এলাকার যে  কর্মমুখর তাকে দায়িত্ব  দেওয়া হবে। জেলা বিএনপির সম্মেলনে এবং দলকে সুসংগঠিত করতে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এ সময় তিনি শহীদ জিযার উক্তি বলেন ” ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়‘‘।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট