1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে র‍্যাবের অভিযানে চোলাই মদের গোপন কারখানা ধ্বংস, গ্রেফতার ৪ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

তানোরে র‍্যাবের অভিযানে চোলাই মদের গোপন কারখানা ধ্বংস, গ্রেফতার ৪

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার বনকেশর গ্রামে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে গড়ে উঠেছিল চোলাই মদের গোপন কারখানা। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি প্রাণঘাতী এই মদ সম্প্রতি একাধিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালে নড়েচড়ে বসে আইন-শৃঙ্খলা বাহিনী। অবশেষে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে র‍্যাব-৫-এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাই মদের এ অবৈধ কারখানার চক্র ভেঙে দেয়। র‍্যাব-৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দলটি সকাল ৭টা ৪৫ মিনিটে বনকেশর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতার করা হয় চারজন গ্ৰেপ্তারকৃতরা হলো মন্ডল টুডু (৫৫), উপেন মন্ডল (২৬), রনজিত টুডু (৩৫) ও আয়ন ইসকু (৪৫)। তারা সবাই বনকেশর গ্রামের বাসিন্দা। অভিযানকালে আসামিদের বসতবাড়ি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩ হাজার ১২০ লিটার চোলাই মদ, ৬টি প্লাস্টিকের ড্রাম, ১৩টি অ্যালুমিনিয়ামের পাতিল, ১৪টি প্লাস্টিকের বালতি, ২৭টি মাটির পাতিল এবং একটি জারকিন।

র‍্যাব জানায়, ধৃতরা দীর্ঘদিন ধরে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে চোলাই মদ তৈরি করে আসছিল। পরবর্তী সময়ে এসব মদ ৫০ ও ১০০ টাকার ছোট বোতলে ভরে স্থানীয় যুবকদের কাছে বিক্রি করা হতো। এই মদ পান করে সম্প্রতি একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে নিশ্চিত করেছে র‍্যাব। সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, সমাজবিরোধী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে র‍্যাবের এ ধরনের তৎপরতা চলমান থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে তানোর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট