1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে নৌকা মাঝি, শিক্ষক ও ইউপি সদস্যদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

গোদাগাড়ীতে নৌকা মাঝি, শিক্ষক ও ইউপি সদস্যদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নদীপথে যাতায়াতকারী সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এক মানবিক ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ তারিখে চর আশারিয়াদহ ইউনিয়নের নৌকা মাঝি, শিক্ষক ও ইউনিয়ন পরিষদের সদস্যদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়। এই মহতী উদ্যোগের পেছনে ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও দক্ষ প্রশাসক  ফয়সাল আহমেদ। যিনি নিজস্ব তত্ত্বাবধান ও সহায়তায় পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করেন।

লাইফ জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও প্রশাসক, জেলা পরিষদ, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  রেজা হাসান (উপসচিব),  জাকিউল ইসলাম, ডিডিএলজি (উপসচিব), জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী; মনিরুল ইসলাম, পিআইও, এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।

Open photo

প্রধান অতিথির বক্তব্যে  হাবিবুর রহমান বলেন, “নৌ নিরাপত্তা নিশ্চিত করা একটি সময়োপযোগী প্রয়াস। ইউএনও ফয়সাল আহমেদ যে আন্তরিকতা ও মানবিকতা নিয়ে এই উদ্যোগ গ্রহণ করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তার নেতৃত্বে গোদাগাড়ী এখন নিরাপদ, সচেতন ও দায়িত্বশীল প্রশাসনের উদাহরণ।”

উল্লেখ্য, পদ্মা তীরবর্তী এই অঞ্চলে বহু মানুষ নৌপথে যাতায়াত করে থাকেন। অতীতে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকেই। তাই এই উদ্যোগ শুধু বিতরণ নয়, বরং প্রাণ বাঁচানোর মতো এক কার্যকর পদক্ষেপ হিসেবে স্থানীয়দের হৃদয় ছুঁয়ে গেছে। এমন উদাহরণমূলক কর্মকাণ্ড প্রশাসনের প্রতি জনগণের আস্থা বাড়ানোর পাশাপাশি অন্য উপজেলাগুলোর জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট