1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

গোদাগাড়ীতে টিন, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ, জনকল্যাণে উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৪২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : আজ বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদের সুদক্ষ তত্ত্বাবধানে হতদরিদ্র ও দুর্যোগকবলিত মানুষের মাঝে টিন, নগদ অর্থ এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১৪.৫ কেজির একটি প্যাকেট, যাতে ছিল ৮টি প্রয়োজনীয় আইটেম। একইসঙ্গে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য ও অফিসে সেবাগ্রহীতাদের বসার সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক বেঞ্চ সরবরাহ করা হয়।

Open photo

এই মহতী কর্মসূচির উদ্বোধন ও বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও)  রেজা হাসান (উপসচিব), জেলা প্রশাসকের কার্যালয়ের ডিডিএলজি  জাকিউল ইসলাম (উপসচিব), গোদাগাড়ী উপজেলার প্রকৌশলী  মনসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)  মনিরুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সুধীজন।

উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের বলিষ্ঠ ও মানবিক নেতৃত্বে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গোদাগাড়ী উপজেলাকে সুশাসন ও মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্তে পরিণত করেছে। জনগণের পাশে থেকে দুর্দশাগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট