1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ক্লিনিকের জরিমানা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ক্লিনিকের জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে পল্লী বাংলা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার, জননী ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারসহ বেসরকারি তিন ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের প্রত্যেককে ৫০০০ হাজার করে মোট ১৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে খবরে তালা দিয়ে সটকে পড়ে সেবা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ কয়েকটি ক্লিনিক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা সদরের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যানেসথেসিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক আবুল এহ্সান।

সূত্রে জানা যায়, লাইসেন্স না থাকা, নিবন্ধন বহি ও রশিদ সংরক্ষণ না করা, বিধি মোতাবেক প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম না থাকার অপরাধে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ ধারায় তাদের জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, ৩টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের জরিমানার নগদ অর্থ আদায় করা হয়েছে । এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট