1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে ৯১০ জন ছাত্রীকে ছাতা উপহার দিল পৌরসভা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সাপের কামড় সচেতনতায় বিশেষ কর্মশালা ও তালগাছ রোপণ কর্মসূচি বাঘায় পদ্মার চরে আধিপত্য নিয়ে গোলাগুলি: গুলিবিদ্ধ যুবক রামেক হাসপাতালে ভর্তি শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের ক্রিয়া সামগ্রী ও চারা বিতরণ; এসিল্যান্ড হিসেবে সামিউর রহমানের যোগদান প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তানোরে ৯১০ জন ছাত্রীকে ছাতা উপহার দিল পৌরসভা

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর পৌরসভার ব্যতিক্রমী উদ্যোগে পৌর এলাকার ৯১০ জন ছাত্রী পেয়েছে উন্নত মানের ছাতা। শিক্ষা সহায়ক ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় তানোর পৌরসভা চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব ছাতা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের হাতে ছাতা তুলে দেন তানোর পৌরসভার প্রশাসক ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।

তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়েও ছাত্রীদের সচেতন করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটা শুধু একটি উপহার নয়, বরং মেয়েদের প্রতি সামাজিক দায়িত্ব পালনের একটি প্রয়াস।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী সরদার মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌস, এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলী খান।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তানোর পৌরসভার প্রধান হিসাবরক্ষক আব্দুস সবুর এবং কার্যসহকারী মাহাবুর রহমান। এসময় তানোর পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার ১২টি উচ্চ বিদ্যালয় ও ৪টি দাখিল মাদ্রাসার মোট ৯১০ জন ছাত্রীকে ১টি করে উন্নত মানের ছাতা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, বর্ষাকালে ছাত্রীরা যেন ঝড়বৃষ্টি উপেক্ষা করেও বিদ্যালয়ে যাতায়াত করতে পারে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট