1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে জামায়াতের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সাপের কামড় সচেতনতায় বিশেষ কর্মশালা ও তালগাছ রোপণ কর্মসূচি বাঘায় পদ্মার চরে আধিপত্য নিয়ে গোলাগুলি: গুলিবিদ্ধ যুবক রামেক হাসপাতালে ভর্তি শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের ক্রিয়া সামগ্রী ও চারা বিতরণ; এসিল্যান্ড হিসেবে সামিউর রহমানের যোগদান প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজশাহীতে জামায়াতের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান:
সবুজ ও পরিবেশবান্ধব দেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে নগরীর নওদাপাড়া বালিকা উচ্চবিদ্যালয় ও হামিদপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন ফলজ ও ফুলের চারা তুলে দেওয়া হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর এবং রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, তালিমুল কুরআন রাজশাহী মহানগরের সহকারী পরিচালক হাফেজ খায়রুল ইসলাম এবং ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আইয়ুব আলী প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট