1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী আলিমগঞ্জে সৎ ভাইয়ের হাতে ভাই খুন, মা-ছেলে গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা শিবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা: পেট্রল বোমা হামলা ও ২ নম্বর আসামি গ্রেফতার রাজশাহীতে সাপের কামড় সচেতনতায় বিশেষ কর্মশালা ও তালগাছ রোপণ কর্মসূচি বাঘায় পদ্মার চরে আধিপত্য নিয়ে গোলাগুলি: গুলিবিদ্ধ যুবক রামেক হাসপাতালে ভর্তি শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের ক্রিয়া সামগ্রী ও চারা বিতরণ; এসিল্যান্ড হিসেবে সামিউর রহমানের যোগদান প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন

রাজশাহী আলিমগঞ্জে সৎ ভাইয়ের হাতে ভাই খুন, মা-ছেলে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥নাজিম হাসান:
রাজশাহীতে ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার ভোরে পবার কয়রা গ্রামের এক বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল।

গ্রেপ্তার দুজন হলেন, মো. মেহেদী (২৪) ও তার মা পারভিন বেগম (৪০)। পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের তাদের বাড়ি। এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) চাপাতির কোপে গুরুত্বর আহত হয়ে মারা যান আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা আমিরুল মোমিন (৪০)। তিনি গ্রেপ্তার আসামি মেহেদীর সৎ ভাই ছিলেন।

শনিবার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিজানুরের সঙ্গে তার সৎ ভাই আমিরুলের বিরোধ ছিল। মিজানুর এবার আমিরুলের বাড়ির পাশে ১০ কাঠা জমিতে আমন ধান লাগিয়েছেন। গত ২১ জুলাই আমিরুলের বাড়ির দুটি পাতিহাঁস ওই জমিতে যায়। এ নিয়ে দু’পক্ষের ঝগড়া হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে মিজানুরসহ অন্য আসামিরা আমিরুলের বাড়ির সামনে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে আমিরুল সেখানে গেলে তাকে হাঁসুয়া ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন। তাকে বাঁচাতে তার ভাই গোলাম আজম এগিয়ে গেলে তাকেও কোপানো হয়। পরে দু’জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আমিরুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমিরুলের স্ত্রী বাদী হয়ে রাজশাহীর দামকুড়া থানায় সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এ মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হলো। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে র‌্যাব।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট