1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত লালপুরে সুদের টাকা নিয়ে শিক্ষক-শিক্ষিকার দ্বন্দ্ব, ফাঁকা চেকে ১৯ লাখ ২০ হাজার টাকা উল্লেখ করে আদালতে মামলা

তানোর ক্লিনিক মালিক সমিতির কমিটি গঠন শামিম সভাপতি আরিফ সম্পাদক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহী তানোরে বে-সরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে এলাহী ডায়াগনস্টিক সেন্টারের মালিক শামিম চৌধুরীকে সভাপতি ও সেফা ডায়াগনস্টিক সেন্টারের মালিক আরিফুর ইসলাম আরিফকে সাধারণ সম্পাদক রাব্বি ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং আব্দুল মালেককে কোষাধ্যক্ষ করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শুক্রবার দুপুরে তানোর বিল কুমারী বিলের বাঁধে এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে মহানগর ক্লিনিকের মালিক মনিরুল হাসান হেলালকে।Open photo

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোর উপজেলার বিভিন্ন এলাকায় ১৭ টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগণস্টিক সেন্টার রয়েছে। এবিষয়ে নবনির্বাচিত সভাপতি শামিম চৌধুরী বলেন, জনগনকে সঠিক ভাবে চিকিৎসা সেবা প্রদানের জন্য এই কমিটি গঠন করা হলো।

তিনি বলেন, তানোর উপজেলার বেশির ভাগ মানুষই দরিদ্রসীমার নিচে বসবাস করেন, স্বল্প মুল্যে সেবা গ্রদান আমাদের মুল লক্ষ্য। কেউ যেন অতিরিক্ত অর্থ নিতে না পারে এবং রোগীদের অযথা হয়রানি করতে না পারেন সেজন্যই এই কমিটি গঠন করা হয়েছে। যদি কোন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ পাওয়া যায় তবে আমরা নিজেরাই ব্যবস্থা নিবো।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট