1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে অনুমোদনহীন বিস্কুট পাউরুটি ও কেক তৈরিতে জরিমানা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ:
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা শিবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা: পেট্রল বোমা হামলা ও ২ নম্বর আসামি গ্রেফতার রাজশাহীতে সাপের কামড় সচেতনতায় বিশেষ কর্মশালা ও তালগাছ রোপণ কর্মসূচি বাঘায় পদ্মার চরে আধিপত্য নিয়ে গোলাগুলি: গুলিবিদ্ধ যুবক রামেক হাসপাতালে ভর্তি শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের ক্রিয়া সামগ্রী ও চারা বিতরণ; এসিল্যান্ড হিসেবে সামিউর রহমানের যোগদান প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই

রাজশাহীতে অনুমোদনহীন বিস্কুট পাউরুটি ও কেক তৈরিতে জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান :
রাজশাহীতে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই কেক, চানাচুর, বিস্কুট ও পাউরুটি তৈরি ও বাজারজাত করায় অভিযোগে একটি বেকারিকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় অবস্থিত জান্নাত বেকারি অ্যান্ড কনফেকশনারি নামের ওই প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়।

বিএসটিআই’র অনুমোদন না নিয়ে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয় এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রমুখ। আর জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট