1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় অভিযুক্তকে আটক করে মোটরসাইকেল উদ্ধার করলো পুলিশ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা শিবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা: পেট্রল বোমা হামলা ও ২ নম্বর আসামি গ্রেফতার

বাঘায় অভিযুক্তকে আটক করে মোটরসাইকেল উদ্ধার করলো পুলিশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সাজদার রহমান ওরফে সাগরকে গ্রেপ্তারের পর টিভিএস (১১০ সিসি) মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গত রোববার (২০-০৭-২০২৫)রাতে তাকে গ্রেপ্তার করে মোটরসাইকেল উদ্ধার করা হয়। বলপূর্বক কেড়ে নেওয়া মোটরসাইকেলটি পাবনার ঈশ্বরদী থানার চরগড়গড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল মালিক উপজেলার চকরাজাপুর ইউনিয়নের নীচ পলাশীফতপুর গ্রামের আনোয়ার দেওয়ানের ছেলে আল আমিন বাদি হয়ে বাঘা থানায় মামলা করেছেন। (মামলা নম্বর-১৮ তাং-২০-০৭-২০২৫)।

সোমবার (২১-০৭-২৫) সাজদার রহমান ওরফে সাগরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে উপজেলার সরেরহাট গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। মামলার অভিযোগে জানা যায়, ১৮ জুলাই’২৫ শুক্রবার মামলার বাদির ভাই তামিম হোসেন ও ওই ইউনিয়নের চকরাজাপুর গ্রামের বিপ্লব হোসেনের পরিচয় সুত্রে জৈনক সাইফুল মুঠোফোনে বিপ্লব হোসেনের কাছ থেকে ব্যবসার জন্য কবুতর কেনার কথা বলে। পরের দিন শনিবার তারা দুজন মোটরসাইকেল নিয়ে হালিম মাষ্টারের ঘাট এলাকায় এসে ৩০টি কবুতর বুঝে দেয়। দাম নেওয়ার জন্য বাঘা বাজার এলাকায় নিয়ে আসে। টাকা না দিয়ে সেখান থেকে লোকমানপুর এলাকায় নিয়ে যায়। এদিন সন্ধ্যার পর মোটরসাইকেল রেখে তাদের দুজনকে ছেড়ে দেয়। পরে আমোদপুর এলাকা থেকে তাদের আত্নীয়রা নিয়ে আসে। এ বিষয়ে আল আমিন বাদি হয়ে অভিযোগ দায়েরের পর সাজদার রহমান ওরফে সাগরকে গ্রেপ্তার করে মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আফম আছাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান,পরিদর্শক(তদন্ত) সুপ্রভাত মন্ডলের নের্তৃত্বে পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করেন। ওসি জানান,আটককৃত সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট