1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ছিনতাই: এক আসামি গ্রেপ্তার, ১৮টি চোরাই মোবাইল উদ্ধার - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে ছিনতাই: এক আসামি গ্রেপ্তার, ১৮টি চোরাই মোবাইল উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী মহানগরীতে সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা। অভিযানে ছিনতাইকৃত মোবাইলসহ মোট ১৮টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম ইমরান মিঠু (২৯)। তিনি নগরীর বোয়ালিয়া থানার বাজেকাজলা এলাকার বাসিন্দা এবং আবুল হোসেন ওরফে আবুল কাশেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রাত সাড়ে ৩টার দিকে রাজশাহীর রানীনগর রেশমপট্টি এলাকায় এক দম্পতির সঙ্গে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী পারভেজ হাসান ও তাঁর স্ত্রী লক্ষ্মীপুর মোড় হয়ে অটোরিকশাযোগে রামচন্দ্রপুর নিজ বাড়িতে ফেরার সময় ইসকন মন্দিরের সামনে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তাদের গতিরোধ করে। এ সময় এক ছিনতাইকারী হাতে হাসুয়া এবং অন্যজন টর্চলাইট নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ ১৫,৮০০ টাকা, পাঁচটি ব্যাংকের এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়।

ঘটনার পর ভুক্তভোগী বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত ছিনতাই মামলা দায়ের করলে থানা পুলিশ অভিযান শুরু করে। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ জানান, ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ ও মালামাল উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। তাঁর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ, র‌্যাব-৫ এর টেকনিক্যাল টিম ও আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট যৌথভাবে তদন্তে নামে। পরবর্তীতে আজ ২০ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ ভোর সাড়ে ৫টায় বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো: নাসির উদ্দিনের নেতৃত্বে বাজেকাজলা এলাকায় অভিযান চালিয়ে ইমরান মিঠুকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁর হেফাজত থেকে ছিনতাইকৃত মোবাইলসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৮টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট