1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর শিবগঞ্জে পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ উদ্ধার , আটক ১ শিবগঞ্জে ১৫ বছর বয়সী গৃহপরিচারিকা নয়নী ধর্ষণ ও হত্যা প্রতিবাদে ও বিচার দাবিতে র‌্যালি গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত ধোবাউড়ায় ব্র্যাক আইনি সুরক্ষার উদ্যােগে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বল্প আয়ের জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

শিবগঞ্জের কানসাট থেকে উদ্ধার করা ৮০টি টিয়া পাখি  অবমুক্ত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ প্রতিনিধি: শিবগঞ্জে শিকার করা ৮০ টিয়া পাখি  অবমুক্ত করলেন শিবগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী  অফিসার মো. আজাহার আলী। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কানসাট ইউনিয়নের করিমবাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি খাঁচা থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে পাখিগুলো  অবমুক্ত করা হয় । এ সময় পাখি শিকারের দায়ে আটক দ ’জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, উপজেলার কানসাট ইউনিয়নের করিমবাজার এলাকায় অবৈধভাবে বন্যপ্রাণী টিয়া পাচার করার লক্ষ্যে আটকে রাখা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও পুলিশ সদস্যদের সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ।

অবৈধভাবে ৮০টি টিয়াপাখিসহ আটক করা হয় দু’জনকে। তাৎক্ষণিক বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা ৬ (১) লঙ্ঘণের অপরাধে ৩৯ ধারায় দু’জনকে ২০ দিন ও তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

তিনি আরও বলেন, বন্দিদশা থেকে মুক্ত আকাশে অবমুক্ত করা হয় পাখিগুলো। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট