1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি

জুলাই-আগষ্ট শহিদদের আত্নার মাগফেরাত-আহতদের সুস্থতায় বাঘায় দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায়‘জুলাই-আগষ্ট শহিদদের আত্নার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার (১৯ জুলাই ২০২৫) শাহদৌলা সরকারি কলেজের হলরুমে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্টানে সভাপতিত্ব করেন বাঘা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শামীম হোসেন।

উপজেলা- পৌর ও শাহদৌলা সরকারি কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে এবং শাহদৌলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।

দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়তে জুলাই- আগষ্ট আন্দোলনের চেতনা ও উদ্দেশ্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত বছর গুলোতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ছাত্রদলের নেতাকর্মী জীবন বাজি রেখে দেশের স্বার্থে ভুমিকা রেখেছে। আগামীতেও তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় সাহসী ভুমিকা রাখবে বলে আশা করি। তিনি আরও বলেন,ছাত্র-জনতার বীরত্ব ও নেতৃত্বের মধ্য দিয়েই বিজয় অর্জন সম্ভব হয়েছে। পরে জুলাই- আগষ্ট আন্দোলনের শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ছাত্রনেতা জুবাইদ হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার, যুগ্ম আহ্বায়ক জাহীদ হাসান,ফারুক আহমেদ,পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সেতু খান,মামুন হোসেন ও শাহদৌলা সরকারি কলেজ ছাত্রনেতা মিশন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট