1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা শিবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা: পেট্রল বোমা হামলা ও ২ নম্বর আসামি গ্রেফতার

তানোরে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : জুলাই-আগস্ট ২০২৪-এর ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর তানোর উপজেলা ও মুন্ডমালা পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা যুগ্ন আহ্বায়ক ও সদস্য সচিব মোতালেব হোসেন।উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন,মুন্ডুমালা পৌর ছাত্রদলের আহ্বায়ক আজিম উদ্দিন,মুন্ডুমালা পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমন,তানোর পৌর ছাত্রদলের সদস্য সচিব হাসিবুল হাসান,তানোর উপজেলার যুগ্ন আহ্বায়ক রাফছান জনি হিমেল,তানোর উপজেলা যুগ্ন আহ্বায়ক ওলিউজ্জান ওলি,মুন্ডুমালা পৌরসভা যুগ্ন আহ্বায়ক পলাশ,তানোর থানা ছাত্রদলের সদস্য রন্জু সহ বিভিন্ন ইউনিয়ন ও দুই টি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভার শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট