1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মহাদেবপুরের  বিলছাড়া স্কুলে জলবায়ু সচেতনতায় শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

মহাদেবপুরের  বিলছাড়া স্কুলে জলবায়ু সচেতনতায় শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) “জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষের অবদান” এই বিষয় নিয়ে নওগাঁর মহাদেবপুরে বিলছাড়া আর সি পি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্টের সহযোগিতায় বিদ্যালয়ের সভাকক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজু আহমেদ, প্রধান শিক্ষক হারুন অর রশিদ,সহকারী শিক্ষক তমিজ উদ্দিনসহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সকল শ্রেণীর শিক্ষার্থীদের মঝে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ম্যানজিং কমিটির সভাপতি রাজু আহমেদ বলেনে, আমাদের দৈনন্দিন জীবনে গাছের প্রয়োজনীয়তা অপরিসীম আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে অক্সিজেন গ্রহন করি সেই অক্সিজেন সৃষ্টিকর্তা এই গাছের মাধ্যমে দিয়ে থাকেন আবার আমরা যে কার্বনডাই অক্সাইড ত্যাগ করি সেটা গাছ গ্রহন করে। তাই আমাদের বেশী বেশী গাছ লাগাতে হবে এবং এই গাছ বেড়ে উঠা পর্যন্ত যত্ন নিতে হবে। যে পরিমানে বন উজার কারা হচ্ছে বৃক্ষ নিধন করা হচ্ছে সেপরিমান রোপণ হচ্ছে না। সেকারনে প্রকৃতিতে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। তাই আসুন আমরা সবাই গাছ লাগাই পরিবেশ বাঁচাই। আগামী পজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে সবাই এগিয়ে আসি। পরে তিনি স্কুলের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট