1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীর চর আশারিয়াদহ ইউনিয়নের সার্বিক উন্নয়ন পরিদর্শনে ইউএনও ফয়সাল আহমেদ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

গোদাগাড়ীর চর আশারিয়াদহ ইউনিয়নের সার্বিক উন্নয়ন পরিদর্শনে ইউএনও ফয়সাল আহমেদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার অন্তর্গত চর আশারিয়াদহ ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

১৮ জুলাই ২০২৫ ( শুক্রবার) তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ ইউনিয়নের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং চলমান ও সম্ভাব্য উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে ইউএনও ফয়সাল আহমেদ ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম ও সেবাদান পদ্ধতি প্রত্যক্ষ করেন এবং আরও গতিশীল ও জনগণমুখী সেবা নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন। এদিন ওয়ার্ড ভিত্তিক স্পোর্টিং ক্লাবের সদস্যদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়, যাতে করে স্থানীয় তরুণদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং কিশোর-তরুণরা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকে।

Open photo

এছাড়াও শিশুদের জন্য আনন্দদায়ক ও সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করতে “মিনি শিশু পার্ক” নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন ইউএনও। অচিরেই এই পার্কের নির্মাণকাজ শুরু হবে বলে জানা গেছে। পার্কটি সম্পূর্ণভাবে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

ইউএনও ফয়সাল আহমেদ আরও জানান, শিশুদের পাশাপাশি কিশোর-তরুণদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে ইউনিয়নের খেলার মাঠ সংস্কারেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে প্রাথমিক পরিকল্পনা ও জরিপের নির্দেশনা দেওয়া হয়েছে। চরাঞ্চলের মানুষের জন্য এমন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা বহন করে। ইউনিয়ন পর্যায়ে এই ধরণের পরিকল্পিত ও বাস্তবমুখী উদ্যোগ স্থানীয় উন্নয়নকে আরও বেগবান করবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট