1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

রাজশাহীতে কচুরিপানার নিচে মিলল নিখোঁজ শিশু আবরারের লাশ, দুই কিশোরী আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বেলপুকুরিয়া থানার আগলা গ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর কচুরিপানার নিচে পাওয়া গেল ছয় বছরের শিশু আবরারের মরদেহ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে দুই কিশোরীকে। হৃদয়বিদারক এ ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, নিহত আবরার স্থানীয় ডা. শওকত শরীফের ছেলে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল থেকে আবরার নিখোঁজ ছিল। এর আগে একই গ্রামের সেলিমের মেয়ে নাদিয়া (১২) ও মাইনুলের মেয়ে সাদিয়া (১৩) তাকে খেলার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। শিশু আবরার নিখোঁজ হওয়ার পর পরিবার ও এলাকাবাসী ব্যাপক খোঁজাখুঁজি চালায়। এক পর্যায়ে সন্দেহের ভিত্তিতে সাদিয়া ও নাদিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানায়, আবরারকে খুঁজতে কচুরিপানার দিকে যেতে হবে। তাদের তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৯টার দিকে গ্রামের মাজাহারের বাড়ির পেছনের একটি পুকুরে কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয় আবরারের নিথর দেহ।

বেলপুকুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কাদরী জানান, দুই কিশোরীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহত শিশুর পিতা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় নাম উল্লেখসহ তিন থেকে চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শিশু আবরারের নির্মম মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। শিশুদের নিয়ে এমন নিষ্ঠুরতার ঘটনায় স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট