1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

বাঘায় চরাঞ্চলের বাজারে পাঁচ দোকানের তালা ভেঙে চুরি, অজ্ঞাত চোর চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় চুরির ঘটনায় মঙ্গলবার(১৫-০৭-২০২৫) সেলিম সরকার বাদি হয়ে অজ্ঞাত চোর চক্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। উপজেলার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর নতুন বাজারে চুরির এই ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়, সোমবার (১৫ জুলাই) দিবাগত রাতে ওই বাজারে একই রাতে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে নগদ টাকা, মনিটরসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় চোর চক্র। ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো-সেলিম সরকারের কসমেটিকস,বিকাশ ও ইলেট্রনিক্স,মালেক সরকারের সারের দোকান,আব্দুস সামাদের চায়ের দোকান,মহিদুল ইসলামের ভুট্রার গোডাউন,আবু বক্করের কাপড়ের দোকান। এর মধ্যে -সেলিম সরকারের নগদ ১০ হাজার টাকাসহ দেড় লাখ টাকা, আব্দুস সামাদের ৯০ হাজার টাকা দামের দুইটা মনিটর ও আবু বক্করের ৬০ হাজার টাকা মিলে প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে। অপর দুই দোকানে তালা ভাঙলেও কোন মালামাল চুরি হয়নি।

ব্যবসায়ী মহিদুল ইসলাম জানান, বিরামহীন বৃষ্টির কারণে রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তারা বাড়ি চলে যান। ভোরে বাজার সংলগ্ন মসজিদে ফজরের নামাজ আদায় করতে আসা মুসল্লিরা কয়েকটি দোকানের অর্ধেক সাটার খোলা দেখে সংবাদ দেন। পরে তারা দোকানে এসে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকা দেখে নগদ টাকাসহ মালামাল চুরির বিষয়ে নিশ্চিত হন।

আবু বক্কর সিদ্দিক বলেন, বাজারটি নতুন হওয়ায় কোন নৈশ প্রহরী নিযুক্ত করা হয়নি। বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে চুরির সাথে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট