1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাচোলে  বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবীতে লিফলেট বিতরণ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

নাচোলে  বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবীতে লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে  উপজেলা বিএনপি আয়োজনে গত ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের কর্ণধার তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গঠনে কাজ করার প্রত্যয়ে  লিফলেট বিতরণ সোমবার  বিকেল ৫টায়  নাচোল ফুরশেদপুর বিরেনবাজার, চাঁনপাড়া,খোলসী হয়ে লিফলেট বিতরণ শেষে।

বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও ( এমপি মনোনয়ন  প্রত্যাশি ৪৪- চাঁপাইনবাবগঞ্জ -২। লিফলেট বিতরণে  উপস্থিত ছিলেন আবু তাহের খোকন, সাধারণ সম্পাদক নাচোল উপজেলা বিএনপি ও সাবেক ভাইস চেয়ারম্যান, মনিরুল ইসলাম, উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি, শাজাহান আলী, উপজেলা সাংগঠনিক সম্পাদক বিএনপি ও ওয়ার্ড সদস্য,আব্দুর রহিম, সাধারণ সম্পাদক  ফতেপুর ইউনিয়ন  বিএনপি,  তনময় আহমেদ , যুগ্ন আহবায়ক স্বেচ্ছাসেব দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, তানভির আহমেদ সাকিব, যুগ্ন আহ্বায়ক জেলা ছাত্রদল, আনোয়ার হোসেন, সভাপতি নাচোল সরকারি কলেজ ছাত্রদল,শহিদুল ছাত্রনেতা, আব্দুর রহিম, সমাজ সেবকসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মী ও সাধারণ ধানের শীষের ভোটারগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও ( এমপি মনোনয়ন  প্রত্যাশি ৪৪- চাঁপাইনবাবগঞ্জ -২ বলেন, তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা দাবিতে আমরা লিফলেট বিতরণ  সততা ও দায়িত্বশীলতার সাথে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি তার জীবনের সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে উপস্থিত নেতাকর্মী ও সাধারণদের উদ্দেশ্য করে আগামীদিনে নাচোল যাবতীয় উন্নয়নের চাবিকাঠি পেতে তাকে প্রতিনিধি করার সার্বিক সহযোগিতা কামনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট