1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা

তানোরে গভীর রাতে মুরগির বিষ্টা ফেলে পরিবেশ দূষণ, গ্রামবাসীর হাতে আটক দুই ট্রাক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার বুরুজ ব্রিজ ঘাট এলাকায় গভীর রাতে মুরগির বিষ্টা ফেলার সময় গ্রামবাসীর হাতে আটক হয় দুইটি ড্রাম ট্রাক। পরে পুলিশ ঘটনাস্থলে এসে একটি ট্রাক থানা গেটে নিয়ে যায় এবং অপরটি সেখানেই রেখে আসে। অভিযুক্তরা মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছে বলে নিশ্চিত করেছে তানোর থানা।

তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে কাকনহাট এলাকার নাবিল পোল্ট্রি ফার্ম থেকে দুইটি ড্রাম ট্রাক মুরগির বিষ্টা নিয়ে আসে এবং বুরুজ ব্রিজ ঘাটের পানিতে ফেলতে গেলে এলাকাবাসী হাতে-নাতে তাদের আটক করে। বিষয়টি পুলিশকে জানানো হলে, তানোর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি ট্রাক থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত থানা গেটের সামনে রাখা ট্রাক থেকে ছড়ানো বিষ্টার দুর্গন্ধে এলাকাবাসী ও আশপাশের দোকানদাররা চরম দুর্ভোগে পড়েন। যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে।Open photo

বুরুজ গ্রামের সরনজাই ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ বলেন, “আমরা গ্রামবাসীরা মুরগির বিষ্টা ফেলে পরিবেশ দূষণের প্রতিবাদে দুই ট্রাক ও চালকদের আটক করি এবং পুলিশে সোপর্দ করি। পরে মালিকপক্ষ মুচলেকা দিলে পুলিশ ট্রাকসহ চালকদের ছেড়ে দেয়।”

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন মুঠোফোনে এই প্রতিবেদক কে বলেন, “ঘটনাটি সত্য। তবে কেউ লিখিত অভিযোগ করতে রাজি না হওয়ায় আমরা মুচলেকা নিয়ে ট্রাক ও চালকদের ছেড়ে দিয়েছি। ট্রাক থেকে দুর্গন্ধ কমাতে বিশেষ পাউডার ছিটানো হয়েছিল, তারপরও আশপাশের মানুষজন দুর্গন্ধে ভোগান্তিতে পড়েন।”

স্থানীয়দের অভিযোগ, প্রায় এক মাস ধরে রাতের আঁধারে মুরগির বিষ্টা ফেলে পরিবেশ দূষণ করছে কিছু অসাধু পোল্ট্রি ফার্ম। তারা দ্রুত এর স্থায়ী সমাধান চেয়েছেন প্রশাসনের কাছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট