1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭ দশমিক ৬৩ নিয়ে এবারও মেয়েরা এগিয়ে - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭ দশমিক ৬৩ নিয়ে এবারও মেয়েরা এগিয়ে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে চলতি বছর এসএসসিতে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। আর গতবছর ২০২৪ সালে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। যা ২০২৩ সালে ৮৭.৮৯ শতাংশ এবং ২০২২ সালে ৮৫.৮৮ শতাংশ ছিল।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২ টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী’র চেয়ারম্যানের অফিস কক্ষে চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখাখারুল ইসলাম এসএসসির ফলাফল ঘোষণা করেন। রাজশাহী শিক্ষা বোর্ড জানায়, ২০২৫ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১ লাখ ৮২ হজার ৭৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন। এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ২৫৯ জন এবং ছাত্রী ৮৬ হাজার ৫১ জন। এ ফলাফলে ছাত্র পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৮২ দশমিক ১ শতাংশ। জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৩ শত ২৭ জন, এদের মধ্যে ছাত্রী ১১ হাজার ৯ শত ৬২ জন এবং ছাত্র ১০ হাজার ৩ শত ৬৫ জন। বহিস্কৃত পরীক্ষার্থাীর সংখ্যা ৭। শুন্য থেকে ১০℅ ফেল করা স্কুল ১ টিও নেই। শতভাগ পাশ করা স্কুলের সংখ্যা ৯৯। চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ২৬৯টি এবং স্কুলের সংখ্যা ২৬৯০টি বলে সূত্র জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট