1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

বাঘায় ফেনসিডিল ছিনিয়ে নেওয়ার দ্বন্দ্বে ছোরার আঘাতে আহত শরিফ রামেকে ভর্তি

  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ছিনিয়ে নেওয়ার দ্বন্দ্বে বুধবার(০৯-০৭-২০২৫) নিজ বাড়িতে প্রতিপক্ষের ছোরার আঘাতে আহত শরিফ উদ্দীন(২৭)কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

শরিফের দাবি আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ছিনিয়ে নেওয়ার সন্দেহে কয়েকজন তার বাড়িতে গিয়ে কুপিয়ে জখম করেছে। বুধবার বিকেলে শরিফ উদ্দীন মুঠোফোনে জানান, বাঘা উপজেলার মীরগঞ্জ সীমান্তবর্তী চারঘাট উপজেলার রাওথা গ্রামের বাসিন্দা তজলু উদ্দীন (সাবেক মেম্বর) এর ছেলে ফেনসিডিল বহন করে নিয়ে যাচ্ছিল। কে বা কারা সেগুলো ছিনিয়ে নেয়। বিষয়টি নিয়ে তাকে সন্দেহ করে সাবেক মেম্বর তজলু উদ্দীনের নের্তৃত্বে তার ছেলে মালেক,ভাতিজা খালিদ ও আমিরুলসহ কয়েকজন তার বাড়িতে গিয়ে কুপিয়ে জখম করে। খালিদ এর ধারালো ছোরার আঘাতে বাম পায়ের হাটুর নীচে লেগে গুরুতর জখম হন বলে দাবি তার। তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Open photo

সাবেক মেম্বর তজলু উদ্দীন বলেন, ছিনিয়ে নেওয়া ফেনসিডিল তার নিজের নয়। ঘটনার আগেরদিন জৈনক এক ব্যক্তির কয়েক বোতল ফেনসিডিল ছিনতাই হয়ে যায়। তার বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চাইলে তার ছেলেকে গালিগালাজ করে। তাকে নিষেধ করলে উল্টো আমার সঙ্গে অসদাচরণ করে। এ সময় উভয়ের উত্তেজনার মূহুর্তে সে আহত হয়েছে। তবে কেউ তাকে কুপিয়ে জখম করেনি।

জানতে চেয়ে বুধবার সন্ধ্যা ৭টা ৫৩মিনিটে সর্বশেষ বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) এর সরকারি মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট