1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

বাগমারায় পাটের দাম বেশি হওয়ায় কৃষকরা আনন্দিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় পাটের ফলন ভাল হওয়ায় উপজেলার বাজার গুলোতে পাটের দাম বেশি হওয়ায় কৃষকরা মহাখুশি। এখন দাম ভাল থাকলেও গতবারের মতো মৌসুমের মাঝামাঝিতে দাম কমায় ভয়ে রয়েছেন কৃষকরা। উপজেলার তাহেরপুর হাটে সোমবার পাটের দাম একটু বেশি হওযায় কৃষকরা গতবারে জমা রাখা পুরাতন পাট ও বিক্রি করছেন।

বর্তমানে মানভেদে পুরাতন পাটের মুল্য ২ হাজার আট শত টাকা, আর নতুন পাটের বাজার মুল্য ৩ হাজার ছয়শত টাকা, একটু নিম্ন মানের পাটের মুল্য ২৮শ’ থেকে ২৯শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। বর্তমান বাজারে ওঠা পাট হয়ত পরিপক্ব হওয়ার আগে কাটা হয়েছে। পাট কাটা, জাগ দেয়া ও পাটকাঠি থেকে আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অন্য বছরের তুলনায় এবার পাটের দাম বেশি হওয়ায় কৃষকরা বেশ খুশি। তবে পাট চাষিরা নায্যমুল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

বর্তমানে বাজারে পাটের যে দাম রয়েছে তা যদি মৌসুমের শেষ পর্যন্ত থাকে তাহলে চাষিদের লাভ হবে। গত বছরের মতো মৌসুমের শুরুতে দরপতন হওয়ার সংশয় আছেন কৃষকরা।

বাগমারার-তাহেরপুর বাজারে পাট বিক্রি করতে আসা শিকদারী গ্রামের তাছের আলী জানান,বাজারে বর্তমান পাটের যে দর আছে মৌসুমের শেষ পর্যন্ত তা ঠিকঠাক থাকে তাহলে কৃষকরা এবার পাট চাষে লাভবান হবেন। এবং এবছর লক্ষ্য মাত্রার চেয়ে উপজেলায় দ্বিগুন পাট চাষ হয়েছে।

পাটের ফলন এবার ভাল হয়েছে। পাট জাত পণ্যের ব্যবহার বাড়ায় ও রপ্তানি বৃদ্ধি পাওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার পাটের দাম বেশি। এজন্য কৃষকরা অন্য ফসলের চেয়ে পাট চাষে উৎসাহিত হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট