1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী জেলা পুলিশের সাথে সহকারী জজদের অভিজ্ঞতা বিনিময় - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

রাজশাহী জেলা পুলিশের সাথে সহকারী জজদের অভিজ্ঞতা বিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ আজ বিকাল ৩টা ৩০ মিনিটে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। এ সফরের মূল উদ্দেশ্য ছিল বিচার বিভাগ ও পুলিশের মধ্যকার সমন্বয় ও পেশাগত সম্পর্ক আরও দৃঢ় করা। পরিদর্শনকালে রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের আন্তরিকভাবে স্বাগত জানান।Open photo

উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ শরিফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। পুলিশ ও বিচার বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় এবং আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। এতে সহকারী জজগণ পুলিশের কার্যপ্রণালী সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

Open photo

সফর শেষে অতিথিরা রাজশাহী জেলা পুলিশের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট