1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তাহেরপুরে জব্দকৃত ভোজ্যতেল খোলা বাজারে বিক্রির নির্দেশ আদালতের - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটে ৪ বন্ধুকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই, ১ জনের অবস্থা আশঙ্কাজনক ৮১ বছরে জাতিসংঘ: মানবতার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর

রাজশাহীর তাহেরপুরে জব্দকৃত ভোজ্যতেল খোলা বাজারে বিক্রির নির্দেশ আদালতের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৫১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# নাজিম হাসান……………….

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় পুলিশী অভিযানে জব্দ ২৫ হাজার ৭৯৪ লিটার তেল খোলা বাজারে বিক্রির নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২৮ ও ২৯ মে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্থানীয় দুই ডিলারের মাধ্যমে এই তেল বিক্রি করতে আদেশ দেন।

এছাড়া ভোক্তা পর্যায়ে প্রতিলিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। গতকাল মঙ্গলবার (২৪ মে) দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালত-২ এর বিচারক মারুফ আল্লাম এই নির্দেশ দেন। এসময় আদালতের জিআরও মো. আজিম হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত ভোজ্যতেল বিলিব্যবস্থাপনার আদেশ চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। জব্দকৃত ভোজ্যতেলের পরিমাণ অনেক বেশি হওয়ায় আলামত হিসেবে দীর্ঘদিন সংরক্ষণ বেশ দূরহ।

তাছাড়া দেশে ভোজ্যতেলের সংকট রয়েছে। তেলের মূল্য সাধারণের নাগালের বাইরে চলে গেছে। সার্বিক বিষয় বিবেচনায় আদালত টিসিবির অনুমোদিত স্থানীয় ডিলার মেসার্স মোবিদুল এন্টারপ্রাইজ ও মেসার্স বেলাল ট্রেডার্সকে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেন। জিআরও আরও বলেন, জব্দকৃত তেল সমান দুই ভাগে ভাগ করে দুজন ডিলারকে বিক্রির জন্য বরাদ্দের নির্দেশ দিয়েছেন আদালত। বিক্রয়করসহ প্রতিলিটার তেলের মূল্য ১০৫ টাকা ৩৭ পয়সা বুঝে নিয়ে ডিলারদের মাঝে এই তেল বণ্টন করবেন বাগমারা থানার ওসি। পরে সেই অর্থ ওসি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাবরক্ষক বরাবর প্রদান করবেন। হিসাবরক্ষক সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবেন।

এদিকে,একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল নিতে পারবেন। প্রতিলিটার তেলের মূল্য ভোক্তা পর্যায়ে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। তেল বিক্রি কার্যক্রম তদারকি করবেন থানার একজন এসআই। এ ছাড়া প্রত্যেক ডিলার পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। তেলের বাড়তি মূল্য যেন আদায় না হয় সেটিও নিশ্চিত করবে পুলিশ। তেল বিক্রি শেষে আদালতে দ্রæত প্রতিবেদন দাখিল করবেন ওসি।

উল্লেখ্য,গত ৯ মে রাতে বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসখার ৩নং ওয়ার্ডের বাজারপাড়া এলাকায় অবস্থিত থেকে ১৯ হাজার ২শ’২৪ লিটার সয়াবিন এবং ৭ হাজার ৫০০ সরিষার তেল জব্দ করে জেলা পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় সেখানকার তেল ব্যবসায়ী শহিদুল ইসলাম স্বপন খুলু (৪০)কে। তবে পালিয়ে যান মজুদকাÐে যুক্ত স্বপনের বড় ভাই রফিকুল ইসলাম খুলু। তাদের দু’জনের নামে ওই রাতেই বিশেষ ক্ষমতা আইনে বাগমারা থানায় মামলা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট