1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ এবং ভয়ভীতি দেখিয়ে গর্ভপাত ঘটানোর চাঞ্চল্যকর অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে তিন আসামিকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। তবে মামলার অপর এক অভিযুক্ত এখনো পলাতক রয়েছে।

মামলার অভিযুক্ত ব্যক্তিরা হলেন—কালীগঞ্জের মোক্তারপুর এলাকার কমল শেখের ছেলে মো. আহাদ, মৃত ইসলামের ছেলে শামীম, মৃত আনছার আলীর ছেলে নজরুল ইসলাম এবং মৃত আনসুর আলীর ছেলে শফিকুল।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ উঠে, প্রায় ৫ মাস আগে প্রতিবেশী কমল শেখের ছেলে মো. আহাদ শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে প্রথমবার ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে শামীম, নজরুল ইসলাম ও শফিকুলও তাকে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।

একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানতে পেরে প্রধান অভিযুক্ত আহাদ গর্ভপাত ঘটানোর উদ্দেশ্যে শিশুটিকে জোরপূর্বক ওষুধ সেবন করায়। এর ফলে গত মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে শিশুটির গর্ভপাত ঘটে এবং সে মারাত্মক রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ন্যাক্কারজনক ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত আহাদ, শামীম ও নজরুল ইসলামকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, “এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা (মামলা নম্বর: ২২(১০)২৬) দায়ের করা হয়েছে। ইতোমধ্যে তিন আসামিকে আটক করে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে গাজীপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি শফিকুলকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট