1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন:‘পরিচ্ছন্ন পরিবেশ-ডেঙ্গুমুক্ত দেবহাটা’—এই স্লোগানকে সামনে রেখে দেবহাটার জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পারুলিয়া বাজারসহ উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট ও ব্যানার বিতরণ করা হয়।

ঢাকাস্থ দেবহাটা সমিতির সহ-সভাপতি রিয়াজুল ইসলাম হাসানের সভাপতিত্বে এবং ‘ফেয়ার মিশন’-এর পরিচালক আঃ কাদের মহিউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দীকি।

এছাড়াও ঢাকাস্থ দেবহাটা সমিতির সদস্য ও ফেয়ার মিশন ঢাকা শাখার সভাপতি, বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক বাবু, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদ হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন এবং সুমন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা ডেঙ্গুর মারাত্মক ঝুঁকি থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হওয়ার এবং সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি ও নীতিমালা মেনে চলার আহ্বান জানান। বক্তারা পরামর্শ দেন—

  • বাড়ির আঙিনা ও আশপাশের এলাকা সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

  • ফুলের টবের ট্রে, বালতি, ড্রাম, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও অন্যান্য পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখা।

  • বাসাবাড়ির পানির ট্যাংক ও জমানো পানির পাত্র ঢেকে রাখা।

  • দিন ও রাতে ঘুমানোর সময় বাধ্যতামূলক মশারি ব্যবহার করা, মশা প্রতিরোধক ব্যবহার এবং লম্বা হাতার পোশাক পরিধান করা।

আয়োজকেরা জানান, দেবহাটাকে ডেঙ্গুমুক্ত রাখতে এবং জনসচেতনতা সৃষ্টিতে সংগঠনের এ ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট