1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম  শরীফ উদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।
অনুষ্ঠানে বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তাকে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন রাসিক প্রশাসক। এরপর তাঁকে সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধান ও কর্মচারীদের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তৃতা করেন রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।  বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ ,প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, রাসিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাকিল।

অনুষ্ঠানে রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ সহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট