1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে ভয়াল ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কেক কাটা ও র‍্যালি টাঙ্গাইলের ভূঞাপুরে দুই সন্তানের জননী ও এক যুবক আটকের ঘটনায় চাঞ্চল্য মির্জাপুরের দেওহাটায় অবৈধ স’মিল উচ্ছেদ, বাকিগুলোকে সরাতে ১ মাসের সময় দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জে ইলেকট্রিক দোকানে ডাকাতি: মালামালসহ ২ ডাকাত গ্রেফতার খুলনার দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউ কার্ডের চাল বিতরণ শিবপুরে আইয়ূবপুর ইউনিয়নে মসজিদ ও অবকাশ কেন্দ্র উদ্বোধন বাগমারায় গাওড়া বিল মৎস্য চাষ প্রকল্প ভন্ডুলের চেষ্টার অভিযোগ পোরশায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: র‍্যালি ও আলোচনা সভা

নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৪৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি……………..

আজ বুধবার (১7আগষ্ট) দুপুর ৩টায় সুলতানপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওগাঁ সদর নওগাঁয় এন এস ফাউন্ডেশন ও মানবতায় সেবা সংস্থা নওগাঁর যৌথ আয়োজনে হতদরিদ্র গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ খাতা, কলম বিতরণ করা হয়। এসময় এন এস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানবতায় সেবা সংস্থা নওগাঁর সহ-সভাপতি মো.নাজমুল হক, মানবতায় সেবা সংস্থা নওগাঁর সভাপতি মো. মেহেদী হাসান অন্তর, সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মানিক, বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক, মোছা.তাজকিয়াতুন নেছা, সহকারি শিক্ষক . আফরোজা রুমা সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আজকের এই শিক্ষার্থীরা দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু গ্রামের বেশিরভাগ শিক্ষার্থীরা গরীব অসহায় হতদরিদ্র যার কারণে বেশি দূর লেখাপড়া এগিয়ে নিয়ে যেতে পারে না। সমাজের উচ্চবিত্ত ও মধ্য শ্রেণীর মানুষেরা যদি তাদের দিকে একটু মানবতার হাত বাড়ায়, তাদের যথাসাধ্য চেষ্টা যদি তাঁরা করে তা হলে একদিন অবশ্যই এই শিক্ষার্থীরা ভালো জায়গায় যেতে পারবে। দেশের বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে। দেশের জন্য ভূমিকা রাখতে পারবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট