1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৫৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি…………………

আজ ৪ আগষ্ট বৃহস্পতিবার দিনাজপুর শহরের প্রানকেন্দ্র কালিতলাস্থ ছানাপীর দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে ফলজ গাছ বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়।

 

ছানাপীর দাখিল মাদ্রাসার সুপার মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুকু্জ্জামান চৌধুরী মাইকেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতর্ৃক পদকপ্রাপ্ত বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার নেতা এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহাজাহান নভেল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাদ্রাসার সহকারি শিক্ষক ওয়াজেদ আলী।

 

গাছ বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধণ করতে গিয়ে প্রধান অতিথি মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল বলেন, গাছকে ভালোবাসতে হবে নিজের দেশের মতো করে। গাছ মানুষকের অক্সিজেন দিয়ে বাঁচায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। এই মাদ্রাসার শিক্ষাথর্ীদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পারলে তাদের হৃদয়ে দেশপ্রেম সৃষ্টি হবে।

 

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান জুয়েল বলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্দ্যেগে দিনাজপুরে এ পর্যন্ত ৫০হাজার গাছ বিতরণ ও বৃক্ষরোপন করা হয়েছে। আমার বিশ্বাস যে ফলজ গাছ শিক্ষাথীর্দের মাছে বিতরণ করা হয়েছে সেই গাছের ফল খেয়ে তাদের মেধার বিকাশ ঘটবে। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট