1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বরেন্দ্র বনসাই সোসাইটির আয়োজনে রাজশাহীতে চার দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
বরেন্দ্র বনসাই সোসাইটির আয়োজনে রাজশাহীতে চার দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু রুয়েটে নানা আয়োজনে উদযাপিত হলো ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহীতে মহানগর ও জেলা বিএনপির মহাসমাবেশ যথাযোগ্য মর্যাদায় খুলনায় উদযাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় জেলা জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সারিয়াকান্দি ইসলামিয়া হাসপাতালের পরিচালকবৃন্দ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বাঘায় প্রশাসন ও বিএনপির আলোচনা সভা খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্যামনগরে জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত করে: কালীগঞ্জ এসিল্যান্ড

বরেন্দ্র বনসাই সোসাইটির আয়োজনে রাজশাহীতে চার দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন: প্রকৃতিপ্রেম, বৃক্ষের সৌন্দর্য ও সৃজনশীল শিল্পচর্চাকে উৎসাহিত করতে রাজশাহীতে শুরু হয়েছে চার দিনব্যাপী দ্বিতীয় বার্ষিক বনসাই প্রদর্শনী-২০২৬। বরেন্দ্র বনসাই সোসাইটির আয়োজনে এ প্রদর্শনী শুরু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর রাজপাড়াধীন সিএ্যান্ডবি মোড় সংলগ্ন জেলা পরিষদ মিলনায়তন চত্বরে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু।

বরেন্দ্র বনসাই সোসাইটি, রাজশাহীর সভাপতি খন্দকার মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মসিদুল হক আসাদ, সাধারণ সম্পাদক নওরোশ আলী মহিম, সহ-সাধারণ সম্পাদক খন্দকার মুসলেহ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও দেশ-বিদেশ থেকে আসা বনসাইপ্রেমী দর্শনার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, “ছোট একটি পাত্রে বড় গাছের আকৃতি ও সৌন্দর্য ফুটিয়ে তোলার মাধ্যমে প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করাই বনসাই শিল্পের মূল সৌন্দর্য। রাজশাহীর মতো সবুজ ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত শহরে এ শিল্পের প্রসারে বরেন্দ্র বনসাই সোসাইটির ভূমিকা সত্যিই প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, “এ প্রদর্শনীর মাধ্যমে বনসাই শিল্পীদের দীর্ঘদিনের পরিশ্রম, সাধনা ও সৃজনশীলতা মানুষের সামনে ফুটে উঠেছে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বৃক্ষপ্রেমী ও প্রকৃতিবান্ধব হিসেবে গড়ে উঠতে দারুণভাবে উৎসাহিত করবে।”

এ সময় বনসাই শিল্পের আরও বিস্তার ও বিকাশের লক্ষ্যে বরেন্দ্র বনসাই সোসাইটির জন্য রাজশাহী মহানগরীতে খাসজমির একটি অংশ বরাদ্দ দেওয়ার জোরালো আশ্বাস প্রদান করেন মন্ত্রী। এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজশাহীতে বনসাই চর্চা, প্রশিক্ষণ ও এ শিল্পের পরিধি আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১০ নভেম্বর পর্যন্ত এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে অভিজ্ঞ শিল্পীদের হাতে যত্ন সহকারে গড়ে তোলা নান্দনিক আকৃতি ও বৈশিষ্ট্যের অসংখ্য বনসাই গাছ প্রদর্শিত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন রাজশাহীতে বৃক্ষপ্রেম সৃষ্টি এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট