1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যথাযোগ্য মর্যাদায় খুলনায় উদযাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহীতে মহানগর ও জেলা বিএনপির মহাসমাবেশ যথাযোগ্য মর্যাদায় খুলনায় উদযাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় জেলা জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সারিয়াকান্দি ইসলামিয়া হাসপাতালের পরিচালকবৃন্দ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বাঘায় প্রশাসন ও বিএনপির আলোচনা সভা খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্যামনগরে জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত করে: কালীগঞ্জ এসিল্যান্ড সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পোরশায় ৭ নভেম্বর পালিত শিবগঞ্জে বিএনপির নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় খুলনায় উদযাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ, খুলনা ব্যুরো: খুলনায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এর অংশ হিসেবে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বাদ জোহর মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। দুপুরে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা ও শিশুসদনসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সন্ধ্যায় প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।

দিবসটি উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে বা প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বরে সাধারণ সিপাহী ও জনগণ ঐক্যবদ্ধ হয়ে জাতিকে সঠিক নেতৃত্ব ও দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে ঐতিহাসিক ভূমিকা রেখেছিল। এ বিপ্লব সংঘটিত না হলে দেশে মুক্তচিন্তা ও বহুদলীয় গণতন্ত্রের বিকাশ সম্ভব হতো না। একটি মানবিক, শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার সরকার ওমর ফারুক ও কেএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান। এতে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর, জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু এবং জাসাসের আহ্বায়ক কাজী জলিল।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এবং স্থানীয় সংবাদপত্রসমূহে বিশেষ ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট