1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বাঘায় প্রশাসন ও বিএনপির আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় জেলা জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সারিয়াকান্দি ইসলামিয়া হাসপাতালের পরিচালকবৃন্দ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বাঘায় প্রশাসন ও বিএনপির আলোচনা সভা খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্যামনগরে জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত করে: কালীগঞ্জ এসিল্যান্ড সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পোরশায় ৭ নভেম্বর পালিত শিবগঞ্জে বিএনপির নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত খুলনার দৌলতপুর আলিম মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আবু লাল ডিবির হাতে গ্রেফতার

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বাঘায় প্রশাসন ও বিএনপির আলোচনা সভা

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তকী ফয়সাল তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে দিবসের প্রেক্ষাপট, তাৎপর্য ও ফলাফল তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, জেলা বিএনপির সদস্য ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, জামায়াতে ইসলামীর আমির আবদুল্লাহ আল মামুন, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি এবং বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা প্রমুখ।

বক্তারা বলেন, “মানবাধিকার, আইনের শাসন ও মানুষের মর্যাদা রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সকলকে দল-মত নির্বিশেষে একসাথে কাজ করতে হবে। ৭ নভেম্বর আমাদের শিখায়—দেশ যখন সংকটে পড়ে, তখন জনগণের ঐক্যই দেশকে রক্ষা করতে পারে। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জাতি কখনো আপস করে না।”

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। এ সময় মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। জোহর নামাজের পর উপজেলা প্রশাসন ও সাবেক ফুটবল খেলোয়াড়দের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এদিকে, একই দিনে সকালে শাহদৌলা সরকারি কলেজে প্রভাষক আব্দুল হানিফের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরেকটি পৃথক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট