1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আনোয়ারায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন তানোরে মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে হাডুডু টুর্নামেন্ট: কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে মায়ের ঘরে আগুন, যুবকের কারাদণ্ড দেবহাটায় ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন দাম ও ফলন ভালো পাওয়ায় শিবগঞ্জে পাট চাষে কৃষকদের বিপ্লব রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের সাথে জিয়া মঞ্চের বৈঠক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নে রাসিকের প্রস্তুতি শিবগঞ্জে রাতের আঁধারে গোরস্থানের ১৪০টি মেহগনি গাছ কাটল দুর্বৃত্তরা

আনোয়ারায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো.ফখর উদ্দিন, আনোয়ারা প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ আমান উল্লাহ পাড়া গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল এর বার্ষিক ফলাফল,পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়,অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সকালে স্কুল কক্ষে এই সভা অনুষ্টিত হয়৷ উক্ত সভায় অত্র প্রতিষ্টানের শিক্ষক জনাব আবদুল আজিজ শওকত সঞ্চালনায় অনুষ্টানটি পরিচালিত হয়।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আবদুল রহিম সওদাগর ও সভাপতির আসন অলংকৃত করেন অত্র প্রতিষ্টানের প্রতিষ্টাতা পরিচালক ও প্রধান শিক্ষক জনাব মোঃ শাহেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু ছৈয়দ, জাহেদ ফারুকী, মাহফুজুর রহমান ,ফারুক,,মোঃ ফখর উদ্দিন, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম ,  মোহাম্মদ আবছার মিয়া প্রতিষ্টাতা পরিচালক স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল ও বেশ কয়েকজন গণ্যমান্য অভিভাবকবৃন্ধ।

অত্র বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী আসমা কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং স্বাগত বক্তব্য রাখেন  আবদুল রহিম সওদাগর । অভিভাবক সদস্যর মধ্যে বক্তব্য রাখেন  ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অথিতিদের মধ্যে অত্যন্ত সুন্দর ও সাবলীল বক্তব্য রাখেন। অভিভাবকের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা মূলক সমাপ্তি বক্তব্য রাখেন সভাপতি অনুষ্ঠান শেষে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়৷#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট