1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সচিবালয়ে আগুন: মধ্যরাতে উত্তপ্ত সেগুনবাগিচা এলাকা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন তানোরে মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে হাডুডু টুর্নামেন্ট: কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে মায়ের ঘরে আগুন, যুবকের কারাদণ্ড দেবহাটায় ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন দাম ও ফলন ভালো পাওয়ায় শিবগঞ্জে পাট চাষে কৃষকদের বিপ্লব রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের সাথে জিয়া মঞ্চের বৈঠক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নে রাসিকের প্রস্তুতি শিবগঞ্জে রাতের আঁধারে গোরস্থানের ১৪০টি মেহগনি গাছ কাটল দুর্বৃত্তরা

সচিবালয়ে আগুন: মধ্যরাতে উত্তপ্ত সেগুনবাগিচা এলাকা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আনজুমা ইসরাত ইমু ঃ মধ্য রাতে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। বুধবার (২৫ডিসেম্বর) রাত ১টা ৫২ মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ১টা ৫৪ মিনিটেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সেখানে উপস্থিত হন। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ১টি ২টি করে মোট ১৮টি ইউনিট ঘটনা স্থানে উপস্থিত হন।

জানা যায় ৪ ঘন্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মীরা একজন আহত ব্যাক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি একজন ফায়ার ফাইটার ছিলেন। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। তাছাড়া সেখানে সেনাবাহিনী, পুলিশ, প্লাটুন, বর্ডার গার্ড, আর্ম পুলিশ সহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বৃহস্পতিবার ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। উপস্থিত জনসাধারণ বলছেন, এটি একটি পরিকল্পিত ঘটনা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করতে অবহেলা করছেন। ফায়ারফাইটার শোয়ানুর জামান নয়নের জানাজা বাদ জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর হেডকোয়ার্টারে (বঙ্গবাজারের অপজিটে) অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমান জানতে পারে নি এই ফায়ার সার্ভিসের কর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট