1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রোহিঙ্গা সমস্যার সমাধানে কানাডাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সহযোগিতার আহ্বান রাষ্ট্রপতির - দৈনিক সবুজ নগর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পোরশায় ৫০০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার, একজন আটক পুনঃনিরীক্ষণে ৩ নম্বর বাড়ল: যশোর বোর্ডে এসএসসিতে ১ম কুষ্টিয়া জিলা স্কুলের প্রিন্স টিয়াঘাটার বাইনতলা বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু লালপুরে পুলিশের অভিযান: নারী কণ্ঠে কথা বলে হ্যাকিং করা চক্রের ৩ সদস্য আটক লালপুরের মোহরকয়ায় ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরের লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয় পুলিশি খাঁচায় বাউবি বিএ/বিএসএস পরীক্ষা ২০২৬: সুশৃঙ্খল পরিবেশে চলছে গাজীপুরের ৯ কেন্দ্রে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পদ্মা নদীর পানি বৃদ্ধিতে মন্নুজান স্কুল ফুটওভার ব্রিজে ফাটল, দ্রুত সংস্কারের নির্দেশ রাসিক প্রশাসকের কাদিরগঞ্জ জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

রোহিঙ্গা সমস্যার সমাধানে কানাডাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সহযোগিতার আহ্বান রাষ্ট্রপতির

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোহিঙ্গা সমস্যার সমাধানে জোরালো পদক্ষেপ নিতে কানাডাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি  আহ্বান জানিয়েছেন ।

বাংলাদেশে নবনিযুক্ত  কানাডার  হাইকমিশনার অজিত সিং  তাঁর কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি  এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে কানাডার নতুন হাইকমিশনারকে  স্বাগত জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, কানাডা বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং পরীক্ষিত বন্ধু।

বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি  এ দেশের   ভৌত অবকাঠামো ও যোগাযোগসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে কানাডার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি দু’দেশের বাণিজ্য -বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের উপর জোর দেন ।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় তের লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশের  জন্য  একটি বড় চ্যালেঞ্জ।

রোহিঙ্গারা যাতে সসম্মানে নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারে সেজন্য কানাডাসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে  জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি ।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও কানাডার জনগণের মধ্যে সম্পর্ক উত্তরোত্তর  বৃদ্ধি পাচ্ছে ।

কানাডার নতুন হাইকমিশনারের দায়িত্ব পালনকালে দুদেশের বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে  বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে কানাডার নবনিযুক্ত হাইকমিশনার অজিত সিং বলেন, বাংলাদেশের শ্রমশক্তি কানাডার অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

তিনি বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে তার দেশের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।

নতুন হাইকমিশনার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা  কামনা করেন ।

এর আগে কানাডার নতুন হাইকমিশনার বঙ্গভবনে পৌঁছলে  প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) – এর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

এ সময়ে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট